
মানিকগঞ্জের সাটুরিয়ায় নিয়ম না মেনে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শন করেছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার বরাইদ ইউনিয়নের ছনকা উচ্চবিদ্যালয়ে তাঁরা পরিদর্শনে যান।
ধলেশ্বরী নদীর পূর্ব পার থেকে পশ্চিম পারে ভবন স্থানান্তরের ফলে চরাঞ্চলের এই বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে। আজ সরেজমিনে দেখা গেছে, আগের তালাবদ্ধ টিনশেড ভবনের আঙিনায় পাঠ কার্যক্রম চলছে। অন্যদিকে ছনকা বাজারসংলগ্ন এলাকায় তিন দিন আগে গড়ে তোলা হয়েছে টিনের নতুন ভবন। উভয় স্থানেই দেখা যায় শিক্ষার্থী ও অভিভাবকদের অবস্থান।
এ নিয়ে কয়েক দিন ধরে চলে বিভিন্ন অফিসে অভিযোগ দেওয়া। এর পরিপ্রেক্ষিতে আজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারী কমিশনার (ভূমি), সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় ইউএনও মো. ইকবাল হোসেন নতুন ভবন নির্মাণ নিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহজাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নতুন স্থানে রাতের আঁধারে ভবন নির্মাণের বিষয়ে তিনি অবগত নন। এলাকাবাসী যা করেছেন, তা আইন মেনে হয়নি। আগে যেখানে বিদ্যালয় ভবন ছিল, সেটি নদীভাঙনের কবলে পড়ায় ভবন স্থানান্তরের আদেশ পাওয়া গেছে। তবে তা বাস্তবায়ন আইন মেনে হওয়া উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল মজিদ বলেন, প্রথমে বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক ছিল। তাঁদের প্রস্তাব ও চেষ্টায় এটি উচ্চবিদ্যালয় হিসেবে অনুমোদিত হয়। নদীভাঙনের সমস্যা দেখিয়ে বিদ্যালয়ের ভবন স্থানান্তরের আদেশ আনা হয়েছে। কিন্তু চার-পাঁচ বছরের মধ্যে নদীতে কোনো ভাঙন দেখা দেয়নি। নদীতে কোনো বাড়ি বিলীন হয়নি। তাই চরাঞ্চলের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বিদ্যালয়টি আগের স্থানেই বহাল রাখার দাবি জানান তিনি।
এ সময় ইউএনও ইকবাল হোসেন বলেন, ‘প্রতিষ্ঠাতা সভাপতি নিজেই জানেন না বিদ্যালয়টি স্থানান্তর করা হয়েছে। সেই সঙ্গে নিয়ম মেনে স্থানান্তর হয়নি বলে তাঁরাই স্বীকার করেছেন। আর আগের নির্মিত স্থানের পক্ষের দাবিও যৌক্তিক। তাই উভয় পক্ষের সাতজন করে প্রতিনিধিকে দ্রুত সময়ের মধ্যে অফিসে ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আরও খবর পড়ুন:

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে