বেইলি রোডের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আরও দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখনো চিকিৎসাধীন রয়েছেন তিনজন। তবে তাঁদের অবস্থাও উন্নতির দিকে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ রোববার বেলা সারে ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিন বলেন, ‘ঘটনার দিন প্রথমে ১৪ জন ইনস্টিটিউটে আসে। এর মধ্যে ১১ জনকে ভর্তি নেওয়া হয়। গতকাল শনিবার ছয় জনকে চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ (রোববার) দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে আরও তিনজন ভর্তি রয়েছে। তবে সবার অবস্থা উন্নতির দিকে।’
ডা. তরিকুল আরও বলেন, ‘ভর্তি তিনজনের মধ্যে দুজনের আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল। একজনের আঘাতজনিত সমস্যা ছিল। তাঁদের বিশেষভাবে কেয়ার নেওয়া হচ্ছে। ধোঁয়ার কারণে তাঁদের শ্বাসনালি ক্ষতি হওয়ায় এখনো শ্বাসকষ্ট রয়েছে। সেই সঙ্গে গলাব্যথাও রয়েছে। তাঁদের প্রয়োজন অনুযায়ী অক্সিজেন দিয়ে রাখা হচ্ছে।’
আরও পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে