রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটবোঝাই ট্রলির ধাক্কায় হাসিবুল ইসলাম বুলবুল (৫২) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ রোববার উপজেলার দুর্গাপুর আখ সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের মৃত ইউছুফ সেখের ছেলে এবং জামালপুর কলেজের প্রভাষক। আহত ব্যক্তি একই কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন। তাঁকে উদ্ধার করে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জানা যায়, হাসিবুল ইসলাম বুলবুল ও জাহাঙ্গীর হোসেন জামালপুর বাজার থেকে মোটরসাইকেলে করে বালিয়াকান্দির উদ্দেশে রওনা দেন। পথে আখ সেন্টারের সামনে একটি ভ্যানকে সাইড দিতে গেলে পেছন থেকে ইটবোঝাই ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বুলবুল নিহত এবং জাহাঙ্গীর হোসেন মারাত্মকভাবে আহত হন। এ সময় ইটের ট্রলিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে