সাভারের বিরুলিয়ায় ছুরিকাঘাতে সহকর্মীকে হত্যার অভিযোগে রাজন (২৫) নামের সেমাই কারখানার এক শ্রমিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান বাজারসংলগ্ন এলাকায় মো. মনির হোসেনকে (২১) ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় আদনান (২০) নামের আরও এক শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মনির হোসেন নেত্রকোনা জেলার মো. সেলিমের ছেলে। তিনি বিরুলিয়ার আক্রানের বউবাজার এলাকায় শহিদুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি সেমাই কারখানায় চাকরি করতেন। গ্রেপ্তার রাজনও নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনিও একই সেমাই কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে রাজন, আদনান, মনিরসহ আরও একজনের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। কয়েক দিন আগে তাঁদের মধ্যে মারামারিও হয়েছিল। গতকাল বৃহস্পতিবার ছুটি শেষে কারখানা থেকে বের হলে মনিরের ওপর আক্রমণ করে রাজন। এ সময় উপর্যুপরি ছুরিকাঘাত করলে আদনান বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় আদনানকেও ছুরিকাঘাত করেন রাজন। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন। আদনান চিকিৎসাধীন রয়েছেন। পরে ঘটনাস্থল থেকেই রাজনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানাধীন বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) দিদার বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মনিরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ’

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে