
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করা হয়েছে। আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এর আগে একই স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, সেটির একটা ছাপ আমরা এই অঞ্চলেও দেখতে পাই। এ অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে আমাদের ওপর জেঁকে বসেছে, আমরা সে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। আমরা ফিলিস্তিনের সকল শিশু-যুবকের সঙ্গে সুর মেলাতে চাই।’
তৌহিদ সিয়াম আরও বলেন, ‘ইসরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদ সবকিছু থেকে আমরা মুক্তি চাই। জুলাই অভ্যুত্থান থেকে শক্তি সঞ্চয় করে আমরা সকল আধিপত্যবাদকে রুখে দিতে চাই।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘জায়নিজম হচ্ছে জেনোসাইডের প্রতি একধরনের সমর্থন। এই জেনোসাইডের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের, আরবদের ঐক্যবদ্ধ হতে হবে। হামাস, হিজবুল্লাহ, হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরানও তাদের পাশে দাঁড়িয়েছে। একইভাবে আমরা চাই, সকল আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াক।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে