
রাজধানীতে সড়কে ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে মতিঝিল ট্রাফিক বিভাগের অভিযানে ১৩৭টি ভিডিও মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার একদিনের অভিযানেই এসব মামলা করা হয়।
আজ বুধবার এ তথ্য জানান ট্রাফিক–মতিঝিল বিভাগের উপ–পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসান।
তিনি বলেন, যেসব চালক ট্রাফিক শৃঙ্খলা অমান্য করেন, ভিডিও থেকে তাঁদের গাড়ির নম্বরটি মিলিয়ে আমরা বিআরটিএ থেকে বিস্তারিত তথ্য নিয়ে একটি চিঠি দেই। যখন আমাদের কাছে তথ্য আসে তখন ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানিয়ে মামলা দেওয়া হয়।
মইনুল হাসান বলেন, মতিঝিল ট্রাফিক বিভাগে কর্মরত প্রত্যেক সার্জেন্টকে যথাযথভাবে ভিডিও মামলা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিক মতিঝিল বিভাগ সব শ্রেণি–পেশার যাত্রী ও চালকের ট্রাফিক শৃঙ্খলা ও আইন মানার সংস্কৃতি তৈরি করা উচিত।
এর আগে গত মাসে রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষার্থে ৮টি ট্রাফিক বিভাগে ভিডিও মামলা চালু করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চলাচল, ঘণ্টার পর ঘণ্টা সড়কের বাম লেন আটকে প্রতিবন্ধকতা তৈরি করাসহ বিভিন্ন অনিয়ম দেখা যায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে