কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন আহ্বায়ক কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি শাহীন আহমেদ আহ্বায়ক ও আজকের পত্রিকার প্রতিনিধি শ্রাবণী কবির এ্যামি সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আতিক হাসান শুভ এবং সদস্য রবিউল ইসলাম রেজা ও পার্থ সাহা।
এর আগে, কার্যনির্বাহী পরিষদ কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভার মাধ্যমে পুরোনো কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্ব পালন করবেন এবং আগামী এক মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে