গৃহকর্ত্রী হত্যার ঘটনায় ২৪ বছর ধরে কনডেম সেলে থাকা গৃহকর্মী শরীফা বেগম ও আব্দুস সামাদ আজাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাদের অবিলম্বে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। দুই আসামির করা আপিল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে রুবিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় রুবিনার স্বামী চাকরি সূত্রে যুক্তরাষ্ট্রে ছিলেন। রুবিনার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন শরীফা। একই ভবনের গৃহকর্মী সামাদের সঙ্গে শরীফার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর শরীফাকে মারধর করে তাড়িয়ে দেন রুবিনা। পরে হত্যা করা হয় রুবিনাকে। ঘটনার পর নিহত রুবিনার ভাই মতিঝিল থানায় মামলা করেন।
ওই মামলায় ২০০০ সালের অক্টোবরে বিচারিক আদালতে দুজনের ফাঁসির রায় দেন। রায়ের পর তাদের পাঠানো হয় কনডেম সেলে। ২০০৩ সালে হাইকোর্টে তাদের মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপর আপিল বিভাগে আবেদন করেন আসামিরা।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে