
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক তিন মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলছে আগামীকাল শুক্রবার। ইতিমধ্যে টিকিটসহ বিভিন্ন কাগজপত্র পার্কের নাম পরিবর্তন করে ‘সাফারি পার্ক গাজীপুর’ নামে নতুন করে কার্যক্রম শুরু করা হয়েছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। পার্কের কয়েকটি ক্ষতিগ্রস্ত বেষ্টনী ছাড়া সব বেষ্টনী পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের জন্য।
আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।
সাফারি পার্ক গাজীপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, চলতি বছরের ৫ আগস্ট ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের পর পার্কটির বেশকিছু বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সাফারি পার্ক অনিষ্টকালের জন্য বন্ধ ছিল। আগামীকাল শুক্রবার থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামীকাল থেকে যেকোনো দর্শক সাফারি পার্ক পরিদর্শন করতে পারবে। পার্কের কয়েকটি বেষ্টনী ছাড়া সবকিছু ঘুরে দেখতে পারবে দর্শনার্থীরা।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নাম পরিবর্তনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশ পাঠানো হয়েছে। আগামীকাল শুক্রবার থেকে সাফারি পার্ক গাজীপুর নামে যাত্রা শুরু করবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে