
গোপালগঞ্জে গতকাল শনিবার বিক্ষোভের সময় লুট হওয়া আরেকটি অস্ত্র উদ্ধার হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উপজেলার শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুমন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ কর্মসূচি থেকে ফেরার সময় জালালাবাদ ইউনিয়নের ছোটফা গ্রামের আকবর শিকদারের ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে গোপীনাথপুরের রাস্তা থেকে অস্ত্রটি কুড়িয়ে পেয়ে বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন জানতে পেরে অস্ত্রটি ফিরিয়ে দেওয়ার জন্য জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।
সুমন খান আরও বলেন, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রটি গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে গতকাল শনিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর একটি স্টেনগান ও গুলিভর্তি একটি ম্যাগাজিন। পরে এক পুলিশ সদস্য সেটি উদ্ধার করে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান শরীফ আমিনুল হক লাচ্চুর কাছে জমা রাখেন। পরে সন্ধ্যায় সদর উপজেলার শরিফপাড়া পেট্রলপাম্পের সামনে থেকে কর্নেল সাফায়েতের কাছে অস্ত্রটি হস্তান্তর করা হয়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে