
মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজি ও অস্ত্র হাতে মহড়ার ঘটনায় গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদল নেতা মো. জাহাঙ্গীর আলম পিন্টুকে দলের প্রাথমিক পদ বাতিলসহ বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। আজ শনিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে আজ বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে অভিযুক্ত যুবদল নেতার নেতৃত্বে অস্ত্রের মহড়া দিয়ে হ্যান্ডমাইকে চাঁদাবাজি ঘোষণা দেওয়া হয়। মহড়ার পরপরই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেয় অস্ত্রধারীরা।
মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শুরু হয় সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়েও। দ্রুত সময়ের মধ্যে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জনসাধারণের।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ উপজেলার এমসি বাজারে যুবদল নেতা জাহাঙ্গীর আলম হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেয়। বিষয়টির সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ জন্য কেন্দ্রীয় যুবদল তাঁকে বহিষ্কার করেছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে