
ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেল ৪২০টি পরিবার। ঈদের দিনেও যাতে সমাজের অসহায় মানুষ গরুর মাংস খেতে পারে, সেই লক্ষ্যে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। আজ সোমবার সকাল ১০টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মধ্যে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা।
এ ছাড়া প্রতিবছর রমজানে বিনা মূল্যে ইফতারসামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় গরিবের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির।
ব্যতিক্রমী এই বাজারে ১০ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, ‘১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায় না, অথচ এখানে আমরা এক কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে ৷ আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে, আল্লাহ তাদের ভালো রাখুক।’
মো. ফজল নামের এক বৃদ্ধ বলেন, ‘বাজারে গরুর মাংসের যে দাম, এবার তো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।’
বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, ‘চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মধ্যে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই, যাতে সমাজের অসহায় মানুষ মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে