
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করায় ‘ইতিহাস’ পরিবহনের ৩০টির বেশি বাস আটকে রেখেছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ও ক্যাম্পাসের ভেতরে এসব গাড়ি পার্কিং করে রাখা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের ছাত্র মামুনুর রেজা রাজধানীর মিরপুরে মারধরের শিকার হয়।
ভুক্তভোগী মামুনুর রেজা বলেন, ‘গতকাল বুধবার সকাল ৮টায় ক্যাম্পাসে আসার জন্য মিরপুর ১০ থেকে ইতিহাস বাসে উঠি। বাসে ওঠার আগেই দরজায় একজন থামিয়ে দিয়ে আমাকে টিকিট নিতে বলে এবং টিকিট ছাড়া গাড়িতে উঠতে দেবে না। স্টুডেন্ট বলার পরে উনি আমাকে ৩২ টাকার টিকিট ধরিয়ে দেন। যেখানে সচরাচর ২০-২৫ টাকায় ক্যাম্পাসে আসি। ৩২ টাকা ভাড়ার বিষয়ে প্রতিবাদ করলে উনি জাহাঙ্গীরনগরের ছাত্র শোনামাত্র ‘আজ তোদের পাইছি’ বলে কলার ধরে বাস থেকে নিচে নামিয়ে ধাক্কা দিয়ে মারতে শুরু করে। অকথ্য ভাষায় ভার্সিটির নামে খারাপ কথা বলেন।’
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, মারধরে অভিযুক্ত মিরপুরের লাইনম্যান রাকিবুল ইসলাম রাব্বির দ্রুত শাস্তি নিশ্চিত করা।
ইতিহাস বাসের এক চালক রুবেল মিয়া বলেন, ‘আমাদের ৩০টির বেশি বাস আটকে রেখেছে। শুনেছি মিরপুরের লাইনম্যান রাব্বি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন। বাস কখন ছাড়বে জানি না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘কোনো শিক্ষার্থীকে মারধর করা হলে সে অভিযোগ প্রথমে প্রক্টর বরাবর প্রশাসনকে অবগত করতে হবে। প্রশাসনকে না জানিয়ে কোনো আটক অভিযান পরিচালনা করলে সেই দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নেবে না।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে