ঢাকা রেলওয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ট্রেনের ভেতরে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগে ইয়াবাগুলো পাওয়া যায়।
আজ শনিবার দুপুরে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি দল ঢাকা-কক্সবাজার রুটের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে বিশেষ তল্লাশি চালায়। এ সময় বগির একটি সিটের নিচে পড়ে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালাই। ট্রেনের ভেতর থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৩৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ইয়াবার মালিক ও জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘মাদক প্রতিরোধে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ট্রেনের মাধ্যমে যাতে মাদক পরিবহন না হয়, সে জন্য আমরা নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছি। ঈদ সামনে রেখে মাদক চোরাচালান বেড়ে যেতে পারে, তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’
এদিকে, রেলওয়ে পুলিশ বলছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও কক্সবাজার-চট্টগ্রাম রুট দিয়ে ট্রেনযোগে মাদক পাচারের একটি সক্রিয় নেটওয়ার্ক রয়েছে। এ জন্য নিয়মিত ট্রেনের বগিগুলোতে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে