
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে সাহিদা আক্তার (২২) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পিঠে একাধিক গুলির ক্ষত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমসপুর এলাকায় এক্সপ্রেসওয়ের দোগাছি সার্ভিস সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
শ্রীনগর থানা-পুলিশ জানিয়েছে, সাহিদার লাশের পাশে পাঁচটি গুলির খোসা পড়ে ছিল। তাঁর পিঠে একাধিক গুলির চিহ্ন রয়েছে। সাহিদা আক্তার ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি এলাকার আবদুল মোতালেবের মেয়ে। তিনি রাজধানীর ওয়ারী এলাকায় ভাড়া বাড়িতে থাকেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল ভোরে সাহিদাকে এক যুবকের সঙ্গে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। এর কিছু সময় পর অন্য পথচারীরা সাহিদার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। পরে পথচারীরা বিষয়টি থানায় জানালে, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাহিদার লাশ উদ্ধার করেন। প্রথমে ওই তরুণীর পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে তাঁর আঙুলের ছাপ নিয়ে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) পরিচয় শনাক্ত করে। এরপর তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। বিকেলে স্বজনেরা এসে সাহিদার লাশ শনাক্ত করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশ থেকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান নিহত তরুণীর মায়ের বরাত দিয়ে জানান, রাজধানীর একটি বাড়িতে শিশু লালনপালনের কাজ করতেন সাহিদা। গত শুক্রবার রাত ৮টার দিকে তিনি ওয়ারীর বাসা থেকে বের হন। এরপর তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে কার সঙ্গে, কেন সাহিদা এসেছিলেন, তা তাঁরা জানেন না।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে