গত দুই নির্বাচনে অনেক ভোটার অভিযোগ করেছেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে, তাই তারা ভোট দিতে পারছেন না। তবে এবার জাল ভোট প্রতিকারের পাশাপাশি ভোটারের অধিকার রক্ষায়ও নির্বাচন কমিশন সচেষ্ট। জাল ভোট প্রতিকারে ভোটারের জন্য রাখা হয়েছে ‘সান্ত্বনা ভোট’ এর ব্যবস্থা।
প্রিসাইডিং কর্মকর্তা বলছেন, যদি কোনোভাবে একজন ভোটারের ভোট দেওয়া হয়ে যায় এবং পরবর্তী সঠিক ভোটার এসে তার ভোট দিতে না পারেন তবে সেই ভোটারের প্রতি সম্মান দেখিয়ে তার ‘সান্ত্বনা ভোট’ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে প্রিসাইডিং কর্মকর্তাদের।
রানী বিলাসমণি সরকারি বালক উচ্চবিদ্যালয় বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আবু কাইছার আজকের পত্রিকাকে বলেন, ‘জাল ভোট শনাক্ত হলে আমরা প্রথমে সেটার সঙ্গে কারা যুক্ত তা বের করার চেষ্টা করব। এর পাশাপাশি যদি সংশ্লিষ্ট ভোটার কেন্দ্রে আসেন তবে আমরা তার কাছ থেকে ‘‘সান্ত্বনা ভোট’’ নেব।’ তবে গণনার সময় ‘‘সান্ত্বনা ভোট’’ বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তারা।
কাজী আজিমউদ্দিন কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. গোলাম মোস্তফা সুমন আজকের পত্রিকাকে জানান, ভোটারের প্রতি সম্মান দেখাতেই এবার বিশেষভাবে ‘‘সান্ত্বনা ভোট’’ এর ব্যবস্থা রাখা হয়েছে।
‘‘সান্ত্বনা ভোট’’ এর বিষয়ে গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ট্রেইনিং এর সময় এটা বলে দেওয়া হয়েছে। যদি কোনো ভোটারের ভোট কোনোভাবে দেওয়া হয়ে যায় এবং সেই ভোটার পরবর্তীতে শনাক্ত হয় তবে তাকে সান্ত্বনা ভোট দিতে হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৫ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
১ ঘণ্টা আগে