
রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. সাফওয়ান আহমেদ (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘণ্টা পরে আজ মঙ্গলবার সকাল ৬টার সারুলিয়া ওয়াসা ঘাটে তার মৃতদেহ ভেসে ওঠে। এ সময় খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে।
নিহত সাফওয়ান সারুলিয়া বাজার এলাকার মৃত মাসুদ রানা শিপনের ছেলে। সে ওই এলাকার এম এ সাত্তার উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে গতকাল সোমবার বেলা ২টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাটে গোসল করার সময় ওই শিক্ষার্থী ডুবে যায়। এ ঘটনায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি।
এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, সাফওয়ান গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে শীতলক্ষ্যা নদীর ওয়াসা ঘাটে পানির মধ্যে গোসল করতে নামে। এ সময় ফুটবলটি ফেলে সাফওয়ান সেটি আনতে নদীতে নেমে ডুব দিলে সে আর উঠে আসেনি। মঙ্গলবার সকালে সাফওয়ানের লাশ ওয়াসার পানি সংগ্রহের জায়গায় বাঁশের সঙ্গে ভাসতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। অনুমান করা হচ্ছে, ছেলেটি যখন পানিতে নামে তখন স্রোতের টানে নিচ দিয়ে ওয়াসার পানি সংগ্রহের জায়গায় চলে যায়। কারণ, ওয়াসা কর্তৃপক্ষ যখন নদী থেকে পানি টান দেয় তখন অনেক স্রোত হয়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে