আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তাই ভেদাভেদ ভুলে বিশ্বে সব মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ শনিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে আল ইত্তেহাদ ফাউন্ডেশন আয়োজিত সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলনে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল ইত্তেহাদ ফাউন্ডেশনের নবাবগঞ্জ শাখার সভাপতি মুফতি সালাহ উদ্দীন।
ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘জঙ্গি হামলায় দেখা যায় মুসলমানরাই বেশি মারা যায়। ইসলাম শান্তির ধর্ম। আন্তর্জাতিকভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শান্তিতে থাকতে হলে ইসলাম ধর্মের সবাইকে কোরআন সুন্নাহর আলোকে চলতে হবে। দেখা যায় নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ রয়েছে। তা ভুলে গিয়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সকল মুসলমানকে একত্রিত হয়ে থাকতে হবে।’
আওয়ামী লীগের সরকারের অধীনে দেশের উন্নয়ন প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আলাদা হয়ে গেল, তখন পাকিস্তানের নেতৃবৃন্দ বলেছিল, বাংলাদেশ আলাদা হলো ঠিকই, কিন্তু তারা বেশি দিন টিকতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ কোথায় চলে গেছে! এখন পাকিস্তান উল্টো বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে। বুঝতে হবে বাংলাদেশে কতটা উন্নত হয়েছে।’
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে, সেই সঙ্গে জিনিসপত্রের দাম বেড়ে গেছে উল্লেখ করে এ সমস্যা বেশি দিন থাকবে না বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সালমান এফ রহমান বলেন, ‘নির্বাচনে আমি দোহার ও নবাবগঞ্জে উন্নয়ন বিষয়ে যেসব ওয়াদা করে ছিলাম তা সবকিছুই বাস্তবায়ন করা হয়েছে। আশা করি, মেগা প্রকল্পগুলো খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে, ইনশাল্লাহ।’
এর আগে সকালে ঢাকার দোহারে সালমান এফ রহমান মুকসুদপুর ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম উদ্বোধন করেন। পরে দোহার উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে উদ্বোধন ও প্রধান অতিথি হয়ে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদানের চেক, অর্থ, কৃষিপণ্য, কম্পিউটার, ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।
দুপুর আড়াইটায় সালমান এফ রহমান নবাবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত আব্দুল ওয়াছেক মিলনায়তনে বিভিন্ন ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে