গাজীপুরের কালিয়াকৈরে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন–কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে মো. সিয়াম কাজী (১৮) ও তার বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)।
এর মধ্যে সিয়াম কাজী স্থানীয় হলি মডেল পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন। আর রুবেল দুই বছর আগে লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি শুরু করে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে সিয়াম কাজী তার বন্ধু রুবেলকে নিয়ে তেলিরচালা এলাকার নিজ বাড়ি থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের উল্টো পথে মোটরসাইকেলে করে মৌচাক যাচ্ছিল। পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানা সামনে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তেলিরচালা হলি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘নিহত দুজনই তার স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে রুবেল লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করত। তারা দুজন বন্ধু। একসঙ্গে চলাফেরা করত।’
ওসি শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে