রাজধানীর গাবতলী টার্মিনাল, মতিঝিলের নটর ডেম কলেজের সামনে, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের আলাদা আলাদা দুটি করে ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, যাত্রীবাহী বাসে আগুন দিলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র বলছে, রাত ৮টা ২০ মিনিটে নটর ডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুনের খবর পায় তারা। তার ১০ মিনিট পরে ৮টা ৩০ মিনিটে গাবতলী বাস টার্মিনালের সামনে যাত্রীবাহী আরেক বাসে আগুন দেয়। আবার রাত ৯টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর রাত ৯টার সময় যাত্রাবাড়ীতে আরও এক বাসে আগুন দেওয়া হয় ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে