ফরিদপুরের মধুখালীতে আওয়ামী লীগ নেতার বাড়ির মন্দিরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খান ও পূজা উদ্যাপন পরিষদ শাখার আয়োজনে মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, সাধারণ সম্পাদক সুখেন মজুমদার, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় প্রমুখ। এ সময় বক্তারা দেব দেবীর প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, জেলা পরিষদ সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায়ের বাড়ি বাগাট দাসপাড়াতে নিজস্ব মন্দির রয়েছে। ওই মন্দিরে দুর্গাপূজাসহ বিভিন্ন পূজা উদ্যাপন করা হয়। গত ৭ এপ্রিল দুর্বৃত্তরা কালি প্রতিমার মাথা, চার হাত, মহাদেবের প্রতিমার হাত, সরস্বতী প্রতিমার মাথা, হাত, হাঁসের বিনা ও লক্ষ্মী প্রতিমার হাত ভেঙে ফেলে রেখে যায়। এ ঘটনায় পরদিন বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘মন্দিরে ভাঙচুরের ঘটনায় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রসাদ রায় বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে