
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট ও আইবিএর ফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট -এ পাওয়া যাবে।
এর আগে আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার ‘ডি’ ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ‘ই’ ইউনিট এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক আইরিন আক্তার আইবিএ-জেইউ-এর ফল উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন।
‘ডি’ ইউনিটে মেয়েদের প্রথম শিফটে পাসের হার ৪২.২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫.৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯.১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮.৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫.৫০ শতাংশ।
মেয়েদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯ হাজার ৯৬৮ জন। পাস করেছে ১৭ হাজার ৬৬৪ জন। অর্থাৎ গড়ে ৪৪.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এ ছাড়া ছেলেদের প্রথম শিফটে পাসের হার ৩৮.০২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭.৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩.০৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮.২৩ শতাংশ। ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৩ হাজার ৬৪৯ জন। পাস করেছে ১৪ হাজার ৪ জন। গড় পাসের হার ৪১.৭০ শতাংশ।
আইবিএ-জেইউ ইউনিটে ছেলেদের পাসের হার ২৮.৫৪ শতাংশ এবং মেয়েদের ২৩.৬৬ শতাংশ। ছেলেদের জিপিএ-সহ সর্বোচ্চ নম্বর ৭২.৮০ এবং মেয়েদের জিপিএ-সহ সর্বোচ্চ নম্বর ৭৪.৫৮।
ছেলেদের মধ্যে মোট আবেদন করেছিলেন ২ হাজার ৮৩৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১২২ জন। মেয়েদের মধ্যে মোট আবেদন করেছিলেন ১ হাজার ৮৫৪ জন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ হাজার ২৮৫ জন। ছেলেমেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হলেও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে