
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১৩ গ্রামে আজ রোববার ঈদুল ফিতর উদ্যাপন করা হচ্ছে। এসব গ্রামের বাসিন্দাদের একাংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখাও শুরু করেছিলেন। তাঁরা মূলত চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ।
আজ সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পৃথকভাবে গ্রামগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়। এসব গ্রামের মধ্যে আছে শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি, বন্ডপাশা, জয়দেবপুর ও দীঘিরপাড়।
আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহিদুল হক বলেন, শেখর ও রুপাপাত ইউনিয়নের অন্তত ১৩ গ্রামের কয়েক হাজার মানুষ আজ ঈদের নামাজ আদায় করেছেন।
এ নিয়ে কথা হলে মাইটকুমড়া গ্রামের বাসিন্দা মো. আবুল হাসান শেখ বলেন, ‘আমাদের গ্রামের কিছু মানুষ আজ পবিত্র ঈদ উদ্যাপন করছে। গ্রামের অন্য বাসিন্দারা আগামীকাল সোমবার ঈদ উদ্যাপন করবে।’
মাইটকুমড়া জামে মসজিদের ইমাম মো. রিফাত শিকদার জানান, তাঁদের মসজিদে আজ সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনি নামাজে ইমামতি করেছেন।
নিজেদের চট্টগ্রামের মির্জাখিল শরিফের মুরিদ উল্লেখ করে সহস্রাইল গ্রামের বাসিন্দা দিল্লুর রহমান বলেন, ‘আমরা অনেক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখি, ঈদ পালন করি। এটা আমাদের ঐতিহ্য। বাপ-দাদার আমল থেকে এভাবে চলে আসছে।’
এ বিষয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, বোয়ালমারী উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের আংশিক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে