
রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই গৃহবধূর নাম শান্তা আক্তার (২৬)।
এ ঘটনায় শান্তার বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে মতিঝিল থানায় মামলা করেছেন। এরই মধ্যে নিহত শান্তার স্বামী সৈয়দ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শান্তা আক্তারের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) নাসিরুল আমীন।
তিনি বলেন, মতিঝিলের দক্ষিণ কমলাপুরের একটি বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়েছে বলে জানা গেছে। ওই নারীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত শান্তা আক্তারের বোন রুপা বেগম বলেন, ‘স্বামী সৈয়দ রাসেল ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে দক্ষিণ কমলাপুরের ওই বাসায় ভাড়া থাকতেন শান্তা। রাসেল একটি পরিবহনে চাকরি করেন। রাসেলের সঙ্গে অন্য একটি মেয়ের পরকীয়া প্রেম আছে এবং তাঁকে বিয়েও করেন। শান্তার বিয়ের আগেও রাসেলের আরও একজন স্ত্রী ও সন্তান ছিল। সেসব গোপন করে শান্তাকে বিয়ে করে। এসব বিষয় নিয়ে গত কয়েক দিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। এই অভিমানেই শান্তা গলায় ফাঁস দিয়েছে বলে ধারণা।’
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা খাতুন বলেন, সকালে খবর পেয়ে দক্ষিণ কমলাপুরের চতুর্থ তলা বাসার রান্নাঘর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহটি ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে