
ঢাকার সাভার থেকে মোহাম্মদ আবু সাঈদ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ রোববার সাভার পৌর এলাকার বাজার রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ রোববার বাজার রোড থেকে আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা রয়েছে।
পুলিশ জানায়, আবু সাঈদের বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তিনি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মন্ত্রীর পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, আবু সাঈদের বাড়ি গোপালগঞ্জে। তিনি দীর্ঘদিন ধরে সাভার পৌর এলাকার গেন্ডা মহল্লায় বসবাস করেন। এনামুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আবু সাঈদ তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর থেকে তিনি পরিবহনে চাঁদাবাজিসহ ফুটপাতে বাজার বসিয়ে চাঁদা আদায় করতেন। এসব কাজের জন্য তাঁর একটি বাহিনী আছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে