
রাজধানীর কারওয়ান বাজারে সবজি কেনার সময় জনতার ঘেরাওয়ের মুখে পড়েন ‘এক টাকার খবরের’ সম্পাদক সাংবাদিক মুন্নী সাহা। তেজগাঁও থানা–পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। পরে তাঁকে কারওয়ান বাজার থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
গতকাল রাত ১০টার দিকে কারওয়ানবাজারের জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর কিছু ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্নী সাহাকে নিয়ে যাওয়ার পর শতাধিক ব্যক্তি তাঁর ‘বিচারের’ দাবিতে স্লোগান দেন।
পুলিশ সূত্র জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে মুন্নী সাহাকে থানা থেকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তবে রাত দেড়টার দিকে পুলিশ জানায়, মুন্নী সাহাকে আটক করা হয়নি। কারওয়ান বাজারে লোকজন তাঁকে ঘেরাও করেছিল। তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় নিয়ে যায়। সেখান থেকে নিরাপত্তার স্বার্থে তাঁকে ডিবিতে আনা হয়। যেহেতু তাঁর নামে চারটি মামলা আছে, সেগুলোতে জামিনের শর্তে তাঁকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
আটক হওয়ার আগে মুন্নী সাহা টেলিফোনে আজকের পত্রিকাকে বলেন, তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাঁকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তাঁরা তাঁকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা–পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে