
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকায় বকেয়া পাওনার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। এতে রাত সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছে এ সড়ক ব্যবহারকারীরা।
জিএমপির গাছা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার ফাহিম আশজাদ বলেন, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকেরা আজ রোববার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এ কারণে রাত সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তাঁরা সড়ক থেকে সরে গেলেই যান চলাচল শুরু হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, মহানগরীর গাছা থানাধীন হারিকেন এলাকার সেলফ ইনোভেটিভ ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক কারখানায় প্রায় ১৫০ শ্রমিক কাজ করেন। কারখানাটি সাব-কন্ট্রাকে তৈরি পোশাক প্রস্তুতের কাজ করে থাকে। কারখানার শ্রমিকদের সার্ভিস বোনাসসহ আরও কিছু বকেয়া পাওনা রয়েছে। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম আরও জানান, ফ্যাক্টরির শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনাদি পরিশোধসংক্রান্ত বিষয় নিয়ে আজ রোববার গাজীপুরের টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একটি ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু সভায় ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না হওয়ায় শ্রমিকেরা রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে