
ঠাকুরগাঁও থেকে চুরি হওয়া এক শিশুকে গাজীপুরে শ্রীপুর থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাওনা এলাকার মুলাইদ গ্রামের একটি বাড়ি থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এর আগে গত ১০ মার্চ ঠাঁকুরগাও জেনারেল হাসপাতাল থেকে শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশুর নাম সায়ান আহম্মেদ। সে ঠাঁকুরগাওয়ের কালিসাজুড়ী গ্রামের শিমুল ইসলামের ছেলে।
গতকাল বুধবার গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উদ্ধারের পর শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা বড়বাড়ি গ্রামের সামছুদ্দিনের কন্যা সোনালী আক্তার শিরিন (২০), একই গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. লিটন মিয়া (৩৫) ও একই গ্রামের লুৎফর রহমানের কন্যা মোসা. লাভলী বেগম (৩৯। তাঁরা সবাই শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামে আত্মগোপনে ছিলেন।
জানা গেছে, গত ৯ মার্চ অসুস্থ সায়ানকে ঠাকুরগাও জেনারেল হাসপালে ভর্তি করা হয়। পরদিন পরিবারের সদস্যরা টয়লেটে গেল কৌশলে চোর চক্র শিশু সায়ানকে হাসপাতালের বেড থেকে চুরি করে নিয়ে যায়। এর পর চুরি হওয়া শিশুকে নিয়ে শ্রীপুরে চলে আসে। পরে এ নিয়ে থানায় মামলা দায়ের করলে র্যাব অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুরের মুলাইদ গ্রামে অভিযান চালিয়ে চুরি হওয়া শিশুটিকে অক্ষত উদ্ধার করা হয়। গাজীপুর র্যাব-১ ও দিনাজপুর র্যাব-১৩ এর দুটি টিম অভিযানে নামে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের র্যাব-১ এর পুলিশ সুপার মামুন চিশতী জানান ঠাঁকুরগাওয়ে চুরি হওয়া শিশুকে অক্ষত উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দুটি টিম অভিযানে নামে। পরে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে