
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছে। আজ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. সিরাজুল হক আকন্দ এ ঘোষণা দেন।
এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সেলিম আহমেদ, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক এনাম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট এইচ এম লোকমান হোসাইন, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট জাকির হুসাইন ও অডিট সম্পাদক অ্যাডভোকেট জাফর ইকবাল মাসুদ নির্বাচিত হন।
সদস্য হয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন মোল্লা, অ্যাডভোকেট মাহবুবুর রহমান স্বপন, অ্যাডভোকেট জাকির হোসাইন তালুকদার, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও অ্যাডভোকেট মুনিরা আক্তার।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক আকন্দ, অতিরিক্ত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির ও অ্যাডভোকেট মনোয়ার হোসেন।
উল্লেখ্য, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাইয়ে শেষ দিন আজ। আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ ফেব্রুয়ারি ছিল ভোট গ্রহণের দিন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে