ফরিদপুরের সালথায় দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া ও ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াগ্রামে একটি গ্রাম্য দল পক্ষের মিটিংকে কেন্দ্র করে হিরু মোল্লা ও সরোয়ার মাতুব্বরের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এ ঘটনা নিয়ে রাতেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে হিরু মোল্লাকে সমর্থন দেয় পার্শ্ববর্তী ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়ার সমর্থকেরা।
পরে আজ সকাল ৬টার দিকে ভাবুকদিয়া গ্রামের বাদশা মিয়ার সমর্থকদের সঙ্গে বালিয়াগ্রামের সরোয়ার মাতুব্বরের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। পরে সকাল ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। এতে পুলিশসহ উভয় দলের অন্তত ২৫ জন আহত হন। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ও নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানের রাবার বুলেট, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয় পক্ষের ইটপাটকেলে ৭ পুলিশ সদস্য আহত হন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে