গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশের জঙ্গল থেকে হৃদয় নামে এক অটোরিকশাচালকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশেই পড়ে ছিল ধারালো ছুরি। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে শ্রীপুর থানা-পুলিশ। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সুমন মিয়া বলেন, ‘রাতে স্থানীয়রা রাস্তার পাশে জঙ্গলে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে এর পাশে একটি রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেন। আমি রাতেই ঘটনাস্থলে ছুটে যাই। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি, একপর্যায়ে অজ্ঞাতনামা খুনিরা ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে খুন করে।’
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তি একজন অটোরিকশাচালক। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আনুমানিক রাত ৮টা থেকে ১০টার মধ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা হৃদয়কে এলোপাতাড়ি ধারালো ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুন করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে