দেশে বর্তমানে পায় ৪০ লাখ পোশাক শ্রমিক রয়েছে। এ খাতে শ্রমিকদের পাওনা আদায়ে মামলা বাড়লেও, অর্থ আদায়ে দীর্ঘসূত্রিতার কারণে ব্যয় ও ভোগান্তি বাড়ছে। দীর্ঘদিন মামলা আটকে থাকা শুধু জনগণের জন্যই নয় বরং রাষ্ট্রের জন্যও খরচের বিষয়।
এ জন্য মামলায় দীর্ঘসূত্রিতা, আর্থিক দিক এবং অন্যান্য বিষয় বিবেচনায় বিকল্প বিরোধ নিষ্পত্তি (অলটারনেটিভ ডিসপুট রেজল্যুশন) বা এডিআর প্রক্রিয়া গ্রহণ করা উত্তম ও সহজ পদ্ধতি। এতে পোশাক শিল্পে শ্রমিকেরা ন্যায়বিচার পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন।
আজ সোমবার রাজধানীর পল্টনে একটি হোটেলে সলিডারিটি সেন্টার আয়োজিত ‘তৈরি পোশাক শিল্পের জন্য কার্যকর বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার সম্ভাবনা ও করণীয়’-শীর্ষক এক কর্মশালায় বক্তরা এসব কথা বলেন।
ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ এম এ আওয়াল বলেন, শ্রম আদালতে মামলা চলমান আছে ২২ হাজার। এ সংখ্যা দেশের শ্রমিক সংখ্যার তুলনায় বেশি নয়। তবুও পোশাক শিল্পে এডিআর প্রক্রিয়া কার্যকর করতে হলে শ্রম আইন সংশোধন করতে হবে। এতে মামলা দ্রুত নিস্পত্তি হবে এবং খরচ কমবে। যা শ্রমিকদের ভোগান্তি কমাবে।
উপস্থাপিত প্রামাণ্যপত্র অনুযায়ী, বাংলাদেশে প্রতি ৯০ থেকে ৯৫ হাজার মানুষের জন্য মাত্র একজন বিচারক। সেটিও আবার সহকারী জজ থেকে প্রধান বিচারপতি পর্যন্ত। সময়ের সঙ্গে সঙ্গে বিরোধের ধরনও পরিবর্তন হচ্ছে। সঙ্গে সঙ্গে বাড়ছে মামলার সংখ্যা, জট, ও দীর্ঘসূত্রিতা। দীর্ঘদিন একটি মামলা আটকে থাকলে রাষ্ট্রের বিচারব্যবস্থা ব্যাহত হয় এবং তা প্রশ্নবিদ্ধ হয়। মামলায় দীর্ঘসূত্রতা, আর্থিক দিক এবং অন্যান্য বিষয় বিবেচনায় বিকল্প বিরোধ নিষ্পত্তি এক গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারে। সে প্রেক্ষাপটে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া গ্রহণ করা এখন সময়ের দাবী, যা ন্যায়বিচার প্রাপ্তিকে আরও বেগবান ও ত্বরান্বিত করতে পারে।
সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সলিডারিটি সেন্টারের ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল। গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মুস্তাফিজ আহমেদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র এসিট্যান্ট সেক্রেটারি নাভিলা আল মোনা, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ পোশাক শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান বাংলাদেশ ফেডারেশন অব ওয়ার্কার্স সলিডারিটির সভাপতি রুহুল আমিন প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে