নরসিংদীর পলাশ উপজেলায় নিজের ঘরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরনগরদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগমের (৬০) স্বামী মৃত মালেক দেওয়ান। তাঁর তিন ছেলে ও এক মেয়ের মধ্যে দুই ছেলে প্রবাসী।
নিহতের এক ছেলে নাদিম মিয়া জানান, ইফতারের পর তাঁর মা বাড়িতে একা ছিলেন। তিনি এক বোনের বাড়ি ছিলেন। সেখান থেকে মোবাইল ফোনে মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের জানালে তাঁরা বাড়িতে গিয়ে ডাকাডাকি করেও মায়ের সাড়া পাননি। পরে ঘরে ঢুকে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি ও তাঁর এক বোন নার্গিস বেগম বাড়িতে এসে থানায় খবর দেন। পলাশ থানার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ঘটনাস্থল আসেন।
নাদিম মিয়ার অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর মাকে হত্যা করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকতিয়ার উদ্দিন জানান, বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে