
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মাহিদুল ইসলাম মাহি সভাপতি এবং আবিদ হাসান আবেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত উপজেলা কনফারেন্স রুমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মাহিদুল ইসলাম মাহি আজকের পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি ও আবিদ হাসান আবেদ বাংলাদেশ টুডেতে কর্মরত।
গতকাল বিকেল ৫টার দিকে হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মো. রাকিবুল ইসলাম (প্রতিদিনের সংবাদ), যুগ্ম-সম্পাদক মো. সাঈদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আব্দুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল আমিন, কোষাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম (ভোরের ডাক) ও দপ্তর সম্পাদক শামিম মোল্লা (মানবকণ্ঠ)।
যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বি এম খোরশেদ প্রধান নির্বাচন কমিশনার, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হাকিম ও বাংলা নিউজের প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু উপস্থিত ছিলেন। সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে