গাজীপুরের টঙ্গীতে একটি ওয়াশিং কারখানায় আগুন লেগেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর ফকির মার্কেট এলাকার এনআই ওয়াশিং কারখানায় আগুনের এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা।
স্থানীয়রা জানায়, আজ শনিবার সন্ধ্যায় কারখানাটিতে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। সময়ের সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বাড়তে থাকে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠান তারা। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগোন নিয়ন্ত্রণে কাজ করছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘শনিবার সন্ধ্যায় টঙ্গীর ফকির মার্কেট এলাকায় আগুন লাগার খবর পেয়েছি। টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় আধঘণ্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৪০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
১ ঘণ্টা আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে