খুলনার জেলা প্রশাসক ও ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদীর জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের আদেশ প্রতিপালন না করায় তাদের আগামী ১০ জানুয়ারি হাজির হতে বলা হয়েছে। আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরশেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। মনজিল মোরশেদ বলেন, ‘গত বছরের ১৪ ডিসেম্বর অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তা প্রতিপালন না করায় এইচআরপিবির পক্ষ থেকে ব্যক্তিগতভাবে হাজিরার আবেদন করা হয়।’
মনজিল মোরশেদ আরও বলেন, ‘বিবাদীরা আদালতের আদেশ প্রতিপালন না করে কেবল ইটভাটা মালিকদের সহযোগিতাই করেননি, তারা পরিবেশ ধ্বংসে অবদান রেখেছেন।’
এদিকে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সম্প্রতি বদলি হয়েছেন বলে জানা গেছে। বদলির বিষয়ে মনজিল মোরশেদ বলেন, ‘যিনিই দায়িত্বে থাকবেন তাঁকেই হাজির হতে হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে