
ঢাকা বিমানবন্দর এলাকায় চাঁদাবাজির অভিযোগে দুজনকের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। পরে তাঁদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে বিমানবন্দরের আশকোনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন—খোরশেদ আলম ও মো. শাকিল।
উত্তরার হজক্যাম্প আর্মি ক্যাম্পের সেনাবাহিনী জানিয়েছে, বিমানবন্দরের আশকোনা বাজারের স্থানীয় দোকান থেকে চাঁদা আদায়ের সময় খোরশেদ আলম ও মো. শাকিলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে চাঁদাবাজির মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে কাল (শনিবার) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে