
ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শেখ লাল মিয়া (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার বেলা ১২টার দিকে মাঝিরকান্দা-জয়পাড়া চালনাই আঞ্চলিক সড়কে এবিসি ইটভাটার সামনের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ লাল মিয়া উপজেলার মহব্বতপুর গ্রামের চালনাই এলাকার শেখ আব্দুল হকের ছেলে।
নিহতের বড় মেয়ের জামাতা মো. মামুন জানান, সোমবার বেলা ১১টার দিকে মাঝিরকান্দা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন লাল মিয়া। এবিসি ভাটার রাস্তার সামনে এলে বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি মোটরসাইকেল তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক সোহেল মোল্লা বলেন, দুর্ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মোট সাইকেলে থাকা দুই যুবক আহত হয়েছে বলে জানা গেছে। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে