
তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নাজমুল হুদার প্রথম ও দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় ধানমন্ডির বাইতুল আমান মসজিদে প্রথম এবং দুপুর সাড়ে ১২টায় তাঁর কর্মস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এরপর তাঁর মরদেহ ঢাকার দোহারে নেওয়া হবে। সেখানে জয়পাড়া স্কুল মাঠে বাদ আসর তৃতীয় এবং বাদ মাগরিব সরকারি পদ্মা কলেজ মাঠে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন নাজমুল হুদার একান্ত সচিব আক্কাস খান।
গতকাল রাত ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার নাজমুল হুদা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা এবং দুই মেয়ে অন্তরা হুদা সামিলা ও শ্রাবন্তী হুদা আমিনাকে রেখে গেছেন। রাজনীতির পাশাপাশি তিনি আইনজীবী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি। ২০১২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের সময় দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি সরকারের যোগাযোগমন্ত্রী ও তথ্যমন্ত্রী ছিলেন।
১৯৭৭ সালে জিয়াউর রহমান জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) গঠন করলে নাজমুল হুদা সে দলে যোগ দেন। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠিত হলে প্রতিষ্ঠাতা সদস্য হন। তিনি ছিলেন দলটির সর্বকনিষ্ঠ স্থায়ী কমিটির সদস্য।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে নাজমুল হুদা তথ্যমন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি যোগাযোগমন্ত্রী ছিলেন।
এক এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা হয়েছিল। ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাঁকে দল থেকে বহিষ্কার করেন। তখন তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। ২০১১ সালের ৫ এপ্রিল তাঁর সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়। অবশেষে ২০১২ সালের ৬ জুন নাজমুল হুদা বিএনপি থেকে পদত্যাগ করেন।
২০১২ সালের ১০ আগস্ট নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরে আবুল কালাম তাঁকে বিএনএফ থেকে বহিষ্কার করেন। ২০১৪ সালের ৭ মে নাজমুল হুদা বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন এবং ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন।
২০ নভেম্বর ২০১৫ সালে হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। গত ১৬ ফেব্রুয়ারি দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে