
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। দগ্ধ অবস্থায় আরও দুজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার গোয়ালপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। ধারণা করা হচ্ছে, বদ্ধ ঘরে রান্নার গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণে নিহত হয়েছেন একই বাসার কানিজ খাদিজা নিপা (৩৯) ও চায়না আক্তার (৪০)। চিকিৎসাধীন আছেন নিপার মা হাসিনা মমতাজ (৫৫) ও চায়না আক্তারের স্বামী সোহান তালুকদার (৪৫)।
হাসপাতালের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘সোহানের শরীর শতভাগ ও হাসিনা মমতাজ ৫৫ ভাগ দগ্ধ হয়েছেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও চায়না মারা যান। বাকি দুজনের অবস্থা সংকটাপন্ন।’
নিপার বোন ইভা ইসলাম বলেন, ‘আমার বোন নিপা ওই বাসায় সাবলেট থাকতেন। সেখানে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। আমি ও আমার মা হাসিনা মমতাজ শুক্রবার সন্ধ্যায় বোনের বাসায় বেড়াতে যাই। রাতের খাবার শেষে আমি ফিরলেও আমার মা থেকে যান। রাতে বাসায় ফিরেই শুনি বিস্ফোরণ ঘটেছে।’
আড়াইহাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান মিয়া বলেন, ‘মধ্যরাতে আমরা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ওই ফ্ল্যাট মূলত যৌথভাবে ভাড়া দিয়ে থাকতেন বাসিন্দারা। তাঁরা একই রান্নাঘরে রান্না করতেন। রান্নাঘরটিতে সিলিন্ডার ও তিতাস গ্যাসের সংযোগ আছে। আমরা ধারণা করছি, অসাবধানতাবশত রান্না শেষে চুলা বন্ধ না করায় বদ্ধ ঘরে গ্যাস জমে। এরপর বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা চুলা ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফ্ল্যাটের তিনটি কক্ষের আসবাব পুড়ে ও বিস্ফোরণে তছনছ হয়ে গেছে। কক্ষগুলোর দরজা-জানালা ভেঙে পড়েছে। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে জানালার কাচের টুকরা। তবে ফ্ল্যাটের রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার পুরোপুরি অক্ষত রয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘ঢামেক সূত্রে আমরা জেনেছি, বিস্ফোরণে দুজন মারা গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে