
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের আধিক্যের কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গভীর রাতে শুরু হওয়া এই যানজট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মহাসড়কের দীর্ঘ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদরের আশেকপুর বাইপাস থেকে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে, আজ ভোরে সেতুর ওপর ২২ নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকার বাস বিকল হয়ে গেলে তা উদ্ধারের কারণে সেতুতে ৫ মিনিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সেতুর ওপর বাস বিকল এবং সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে যানজটে সৃষ্টি হয়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে যানজটের আকার বেড়েছে। এ ছাড়া সেতুর ওপর যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘মহাসড়কে পরিবহনের খুব চাপ। যানবাহনগুলো খুবই ধীরগতিতে চলাচল করছে। সেতুর ওপর একটি বাস নষ্ট হওয়ায় পাঁচ মিনিট বন্ধ ছিল চলাচল। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে যানবাহনগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার কারণেও অন্য যান চলাচলে ধীরগতির সৃষ্টি হয়েছে।’
হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা এক-দেড় সপ্তাহ আগে পরিকল্পনা নিয়েছি, মহাসড়কের ওপর যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলতে পারবে না। এখন তা বাস্তবায়ন করছি।’
মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ পর্যন্ত আমাদের হাইওয়ে পুলিশ বিভিন্ন জায়গায় কাজ করছে। বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স আছে। সিসিটিভি ও ড্রোনের মাধ্যমে মনিটরিং করছি। যেখানেই অসংগতি পাওয়া যাচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে ৬০ শতাংশের বেশি পোশাক কারখানা ছুটি হয়েছে। শ্রমিকদের একটি বড় চাপ আছে, এ কারণেই গাড়ির সংখ্যা বেশি। কোথাও গাড়ি থেমে নেই, চলছে। বিশেষ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলছে, কোথাও থেমে নেই।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে