গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম (১৮) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গোলাদিপাড় গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে আবুল কাসেম (২১)। তাঁরা দুজনই মুরগিবোঝাই পিকআপের হেলপার। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন।
মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থানাধীন পল্লী বিদ্যুৎ এলাকায় দেওয়ান সিএনজি পাম্প সামনে টাঙ্গাইলগামী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। শুক্রবার ভোর ৪টার দিকে একই লেনে টাঙ্গাইলমুখী একটি মুরগিবোঝাই পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে মুরগিবোঝাই পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপের চালক ছাড়াও দুই হেলপার গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের হেলপার শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে