
গাজীপুরের শ্রীপুরে দাবি পূরণের আশ্বাসে ছয় ঘণ্টা পর সড়ক ছাড়লেন খান টেক্স ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে কারখানা কর্তৃপক্ষের দাবি পূরণের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেন তাঁরা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিক তাজুল ইসলাম বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদের দাবির বিষয়ে আশ্বাস দিয়েছেন। আমরা তাঁদের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে সড়ক ছেড়ে দিয়েছি। আশ্বাস দেওয়া তারিখ অনুযায়ী বেতন না পেলে আবার অবরোধ করব।’

খান টেক্স ফ্যাশন কারখানার ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, চলতি মাসের ১৭ ও ২৩ তারিখ দুই মাসের বেতন পরিশোধ করা হবে বলে শ্রমিকদের জানানো হয়েছে। এরপর শ্রমিকেরা রাস্তা ছেড়ে দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের একটি তারিখ নির্ধারণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে