পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলমের শিশুকন্যার জিম্মা নিয়ে পারিবারিক আদালতে থাকা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ সোমবার এই আদেশ দেন। সেই সঙ্গে শিশুকন্যাকে মায়ের কাছে সপ্তাহে তিন দিন এবং বাবার কাছে চার দিন রাখার আদেশও বহাল রেখেছেন আদালত।
আদালতে মায়ের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও এম. আব্দুল কাইয়ুম। বাবার পক্ষে ছিলেন আইনজীবী মেহেদী হাছান চৌধুরী।
শুনানিতে মেহেদী হাছান বলেন, মা ২০ মাসের শিশুকে বাবাসহ মালয়েশিয়া থেকে দেশে পাঠিয়ে দেন। আবার দেশে এসে পারিবারিক আদালতে মামলা করেন। এ সময় আদালত বলেন, ‘এভাবে বলবেন না। মা, মা’ই।’
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর হাইকোর্ট পারিবারিক আদালতে থাকা মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। সেই সঙ্গে মায়ের কাছে তিন দিন রাখার আদেশ দেন। এ ছাড়া শিশুটিকে আদালতের অনুমতি ছাড়া বিদেশ নিতে পারবে না বলে আদেশে উল্লেখ করা হয়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন শিশুটির মা।
শিশুটির মা রাজধানীর গুলশানের বাসিন্দা ইকবাল কামাল ও নাজমা সুলতানার মেয়ে তাসনুভা ইকবাল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক। ২০১৫ সালের ২০ অক্টোবর তিনি ড. শামসুল আলমের ছেলে মুশফেক আলম সৈকতকে বিয়ে করেন। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন। পরে তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে বনিবনা হচ্ছিল না। এর মধ্যে তাসনুভা আদালতেরও দ্বারস্থ হন।
গত বছরের ৩ জানুয়ারি সৈকত তাসনুভাকে ডিভোর্স নোটিশ দেন। এ অবস্থায় বাবার কাছে থাকা মেয়েকে দেখতে চেয়ে নিম্ন আদালতে মামলা করেন তাসনুভা। আদালত ভার্চুয়ালি দেখার কথা বলেছিলেন। কিন্তু মা তাসনুভা শিশুকে নিজের জিম্মায় নিতে চান। পরে গত বছরের ২০ অক্টোবর কন্যাসন্তানকে নিজের জিম্মায় নিতে হাইকোর্টে আবেদন করেন তাসনুভা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে