
জাতিসংঘ সড়ক নিরাপত্তা ২০২৩ উপলক্ষে ব্র্যাকের উদ্যোগে হাতিরঝিলে আয়োজিত হলো পরিবেশবান্ধব সাইকেল শোভাযাত্রা। আজ শুক্রবার সকালে হাতিরঝিলের অ্যাম্পি থিয়েটারের পাশে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুখ বলেন, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষায় সাইকেলবান্ধব ও হাঁটার উপযোগী নগরী গড়তে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ‘সাইকেল হলো একটি উত্তম বাহন। কিন্তু রাস্তায় চলার জন্য উত্তম ব্যবস্থা নেই। যাঁরা এখন টাউনশিপের ডিজাইন করছেন, তাঁদের সাইকেলের উপযোগী করে নগরী গড়ে তুলতে হবে। সাইকেলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। সাইকেল কোনো পরিবেশ দূষিত করে না। একই সঙ্গে এটি চালানোর মাধ্যমে ব্যায়ামও হয়। তাই আমাদের নগর পরিকল্পনায় বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।’
গোলাম ফারুখ আরও বলেন, ‘ঢাকা শহরের রাস্তায় দৈনিক ২ লাখ গাড়ি চলাচলের সক্ষমতা আছে, কিন্তু গাড়ি চলাচল করছে ১২ লাখ। ফলে যানজট লেগেই থাকছে। এ জন্য আমাদের হাঁটা, সাইকেলের জন্য আলাদা লেন ও গণপরিবহনের ব্যবহার বাড়াতে হবে।’
শোভাযাত্রায় অংশ নিয়ে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘আমাদের নগর পরিকল্পনায় সাইকেলকে বিবেচনায় রেখে সাজাতে হবে। সাইকেলের নিরাপদ চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। বর্তমানে নগরের যে বিস্তার ঘটছে ও রাস্তা নির্মাণ হচ্ছে, সেখানে অবশ্যই সাইকেলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে হবে। এটা নীতিনির্ধারণী পর্যায় থেকেও বাস্তবায়নের নির্দেশনা থাকাটা জরুরি।’
পরে সাইকেলিস্টদের একটি শোভাযাত্রা হাতিরঝিলের পুলিশ প্লাজা, মধুবাগ ব্রিজ হয়ে অ্যাম্পি থিয়েটারের পাশে এসে শেষ হয়। সাইকেল শোভাযাত্রায় অনেক নারীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে