
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে এই প্রথম প্রকাশ্যে এল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার জামায়াতে ইসলামীর কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসার হলরুমে এই ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়েতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কোরআনের সভাপতি হজরত আ. হামিদ, জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির রেজাউল করিম, কোটালীপাড়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বক্তব্য দেন।
সমাবেশে কোটালীপাড়া উপজেলার ৫ শতাধিক ওলামা অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির মো. ছোলায়মান গাজী বলেন, ‘এত দিন আমরা প্রকাশ্যে সভা–সমাবেশ না করতে পারলেও আমাদের দলীয় কর্মকাণ্ড অব্যাহত ছিল। এখন থেকে আমরা প্রকাশ্যে আমাদের সভা–সমাবেশ চালিয়ে যাব।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে