
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শুধু নির্বাচন নয়, যেকোনো কিছুর জন্য পুলিশ প্রস্তুত। আমাদের পজিশন হলো—যারা অপরাধ করেছে, তারা অপরাধী, তাদের শাস্তির আওতায় আসতেই হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আমরা তাদের কঠোর হস্তে দমন করব এবং তাদের আইনের আওতায় অবশ্যই আসতে হবে।’
আজ বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে জেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি কেটে যাবে। এখন পরিস্থিতি মোটামুটি নরমাল হয়ে গেছে। যেহেতু ৩১, ১ ও ২ বিশ্ব ইজতেমার যে তারিখ আছে জুবায়েরপন্থীদের ওই তারিখেই হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই লাখ দুই হাজার অপারেশনাল পুলিশ আছে। প্রায় ১২ হাজারের মতো আছে সিভিল ও অন্যান্য। পুলিশ এখন পুরোপুরি ফাংশনাল। র্যাব, বিজিবি, আনসার ও অন্যান্য সশস্ত্র বাহিনী দিয়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোনো অসুবিধা হবে না।’
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর রাফিসহ র্যাব, ফায়ার সার্ভিস, কৃষি অধিদপ্তর ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে