বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। শামস-সন্ধ্যা ট্রাস্টের সহযোগিতায় আজ শুক্রবার এই শিক্ষাবৃত্তি তুলে দেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মনিরুল ইসলাম।
ক্র্যাব কার্যালয়ে এ আয়োজনে সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ক্র্যাবের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান।
এসবি প্রধান মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ক্র্যাবের সকল কর্মকাণ্ডে আগে পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব।
তিনি বলেন, আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই, এই ভেবে যে, আমি সাংবাদিক না পুলিশ। আজ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ছোট পরিসরে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্র্যাব এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্তও করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, সাবেক সভাপতি ও উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, ডিআরইউর সাবেক সভাপতি ও ক্র্যাবের জ্যেষ্ঠ সদস্য সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির নেতারা।
এবার ক্র্যাবের ১০ সদস্যের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। তারা হলেন—ক্র্যাবের প্রয়াত সদস্য আসলাম রহমানের মেয়ে সিমি রহমান, সোহানুর রহমানের ছেলে তাহসিন, আজাদ হোসেন সুমনের মেয়ে কামরুননেসা মাহি, ক্র্যাবের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হরলাল রায় সাগরের মেয়ে অর্পিতা রায় মায়াবী, সাবেক অর্থ সম্পাদক এস এম দোলোয়ার হোসেনের ছেলে এস এম রেদোয়ান হোসেন, মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে আহমেদ আবীর, ইকবাল হাসান ফরিদের ছেলে অনন্য আরাফ, ক্র্যাব সদস্য মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরীর মেয়ে নাফিসা চৌধুরী, বেলাল উদ্দিন সেতুর ছেলে সেফাত সানায়াত ও ফজলুল হক শাওনের ছেলে স্বপ্নীল।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে