
গত এক দশকে আওয়ামী লীগ সরকারের উদ্যোগে ২৩টি সরকারি ও ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে মোট ১৬০টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া লিখিত বক্তব্য থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে সরকারদলীয় সংসদ সদস্য মোরশেদ আলম তাঁর প্রশ্নে গত এক দশকে সরকারি ও বেসরকারি কতটি বিশ্ববিদ্যালয় স্থাপিত এবং শিক্ষার মানোন্নয়নে সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে চান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবার জন্য মানসম্মত শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে নিরলস কাজ করে যাচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত, সুশিক্ষিত ও আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। গত এক দশকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অবকাঠামোসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে বর্তমান সরকার কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে মানসম্মত উচ্চশিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ যুগোপযোগী করে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ পাস হয়েছে। বর্তমানে উক্ত আইনকে যুগোপযোগী ও হালনাগাদ করার লক্ষ্যে আইন সংশোধন কার্যক্রম চলমান রয়েছে।
সরকারপ্রধান বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ প্রতিষ্ঠা করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে