রাজধানীর যাত্রাবাড়ী শনিরআখড়া এলাকায় নিজ বাড়িতে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ বুধবার দুপুরে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে বেলা ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর নাম—শারমিন আক্তার পপি (২০)। তিনি রাজধানীর শনিরআখড়া কাজিরগাঁও এলাকার আব্দুস সোবহানের মেয়ে। পপি শনিরআখড়া নবারুণ স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
হাসপাতালে আসা শারমিনের বাবা আব্দুস সোবহান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের অন্যদের কাছ থেকে জানতে পারি শারমিনের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল ওই ছেলের সঙ্গে শারমিনের ঝগড়া হয়। সেই অভিমানে আজ দুপুরে বাসায় নিজের ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁসি দেয়। দেখতে পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বলেছে, সে মারা গেছে।’
এ বিষয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ‘শনিরআখড়া থেকে ওই ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, সে গলায় ফাঁস দিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে